নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ-৫ আসনে যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ এসেছে, তা অকল্পনীয়- এমপি আবুল কালাম

বন্দর প্রতিনিধি:  দীর্ঘ ২০ বছর পর মুছাপুর ইউনিয়নবাসীর ভোটে পুনর্নির্বাচিত হওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেন, ,প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের প্রতি অত্যন্ত আন্তরিক। এবার আমাদের বন্দর উপজেলায়, বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ এসেছে, তা অকল্পনীয়। আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম, কিন্তু অতীতে এত বিপুল পরিমাণ সাহায্য-সহযোগিতা কখনো আসেনি।


এমপি আবুল কালাম আরো বলেন, বন্দর উপজেলার জন্য মোট ৬০ হাজার কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে। সুষম বণ্টনের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে ৪৮০ জন করে উপকারভোগী নির্বাচন করে মাথাপিছু ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এলাকায় ‘খালকাটা কর্মসূচি’ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন,জনবান্ধব সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ‘হেলথ কার্ড’ চালু হতে যাচ্ছে। এছাড়া আসছে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে প্রতিটি পরিবার আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে

​রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওই সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >