নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুববাগ দরবার শরীফের আখেরি মোনাজাত

ঢাকার ফার্মগেট এর কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস ও বিশ্ব জাকির ইজতেমা গত বুধবার নারায়ণগঞ্জ জেলার বন্দর দরবার প্রাঙ্গণ থেকে শুরু হয়েছিলো।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী এই ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন দরবারের পীর ও মুর্শেদ শাহানশাহে তরিকত হযরত সৈয়দ জাকির শাহ্ নকশবন্দী মোজ্জাদ্দেদী কুতুববাগী।

এর আগে,গতকাল বুধবার বাদ আছর পবিত্র ফাতেহা শরীফ পাঠের মধ্যদিয়ে ওরস শরীফ শুরু হয়। সারাদিন ও সারারাত জিকির আজকার, দরুদ মিলাদকিয়ামসহ বিভিন্ন ইবাদত বন্দেগির পাশাপাশি শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফাত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করা হয়। এখানে ওয়াজ করেন দরবারের ওলামা মিশন ছাড়াও দেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও ওলামায়ে কেরামগণ।

ওরস শরীফে চীন, জাপান, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের জাকেরান ও ভক্ত-মুরিদগণ গতকাল যোগ দিয়েছেন বলে দরবার সূত্র থেকে জানা গেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে এই মাহফিলে যোগদান করেন এছাড়াও মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলে পর্দার সহিত ওরসে অংশগ্রহণের সুযোগ ছিলো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >