বন্দরে আনন্দ ঘন পরিবেশে অরাজনৈতিক সামাজি সংগঠন সোনাকান্দা শ্রমিক কল্যাণ সংগঠনের কার্যলয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকিস্থ সিটি মার্কেটে মিলাদ ও দোয়ার মধ্য দিযে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
কার্যালয় শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ বলেন, এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য ও সহযোগিতা করা। দুঃস্থ অসহায় সম্বলহীন মানুষদের বিনামূল্যে দাফন কাপনের ব্যবস্থা করা।
এ ছাড়াও কোন শ্রমিক দূর্ঘটনা জনিত কারনে কর্মহীন হয়ে পরলে তাদেরকে আর্থিক সহয়োগিতার পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। আমি উল্লেখিত সংগঠনের সাফল্য কামনা করছি।
কার্যালয় উদ্বোধন কালে ওই সময় আরো উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের সমাজ সেবক ও সাবেক জাতীয় ফুটবলার আমান উল্ল্যাহ আমান, সমাজ সেবক ইয়া আলম, সোনাকান্দা হোয়াট ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাজী আক্তারুজ্জামান, সমাজ সেবক হাজী মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় এলাকার গস্যমান্য ব্যাক্তিবর্গ।
সংগঠনের পরিচালনার দায়িত্বে রয়েছেন কাজল, রনি, আলম, কায়েস, আজাদ, রইষা, রাজু, আব্দুল খালেক, বিল্লাল ও মোজাম্মেল প্রমুখ



