নারায়ণগঞ্জ ।
,

বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জ বন্দরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের  দোসররা বেশ সক্রিয় হয়ে উঠেছে। বুধবার (১২ আগস্ট)  দুপুরে ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের  কান্দিপাড়া এলাকা থেকে নাসিম ওসমানের ছবি সম্মিলিত ব্যানার নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। পরে ঝটিকা মিছিলটি বুরুন্দী সড়ক প্রদক্ষিন করে সমাপ্ত করা হয়।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, সাধারণ জনগনের মাঝে আতংক বিরাজ করার  বন্দরে ৩০/৩৫ জন নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে মাক্স  পরে সাবেক এমপি নাসিম ওসমানের ছবি সম্মিলিত ব্যানার নিয়ে ৩/৪ মিনিটের একটি ঝটিকা মিছিল করে।পরে ঝটিকা মিছিলের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় ফ্যাসিস্ট দোসর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীা পুলিশি উপস্থিতি টের পেয়ে  গ্রেপ্তার এড়ানোর জন্য দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ফ্যাসিস্টের আস্তনা বন্দরে থাকবে না। তাদেরকে দ্রুত  চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >