নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়নগঞ্জ-২
বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের মনোনয়নপত্র সংগ্রহ

সোমবার বিকালে নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুর রহমানের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বি আর ডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম , উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক ও নবী হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >