নারায়ণগঞ্জ ।
,

শ্রীমঙ্গলে হাইল হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল ও মশারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা জালগুলো পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধও উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধ উচ্ছেদ করা হয়েছে এবং জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >