নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজার থানার এসআই ক্লোজড চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির একাধিক অভিযোগ ওঠার পর এই ব্যবস্থা নেওয়া হলো।

মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, তার বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় অর্থ আদায় ও হয়রানির অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈন আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >