নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে শক্রিশালী প্রতিবাদ গড়ে তুলুন : কাজী মনির

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন,আমরা বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি।এখন আমরা হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের উত্তরণ ঘটানোর জন্য এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।জনগণের আন্দোলন সংগ্রামে যারা বারবার পরাজিত হয়েছে তারা চায় না এদেশ গনতান্ত্রিক হোক,এদেশের মানুষ উন্নয়নের পথে হাটুক।সেই জন্য তারা নির্বাচনকে ব্যহত করার লক্ষ্যে দেশের মধ্যে নানা আন্দোলন এর নামে অরাজকতা সৃষ্টি করছে।আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে, ভোটের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সহযোগিতা করুন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে গণতন্ত্রকে শক্তিশালী করুন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। আসন্ন নির্বাচনে রুপগঞ্জের মনোনয়ন প্রার্থীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন,ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে শক্রিশালী প্রতিবাদ গড়ে তুলুন।

শনিবার (১ নভেম্বর) রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বালুরপাড় একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম । যুব সমাজকে মাদক থেকে আমরা দূরে রাখবো। সকল অপশক্তির বিরুদ্ধে আমরা একসাথে লড়বো। আমরা খেলবো আমরাই জিতবো। আমরা কোন সন্ত্রাস চাই না। আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, যুবদল নেতা এড. আমিনুল ইসলাম ইমন, আবু মাসুম,আজিম সরকার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >