নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের আকাশে ‘উল্কাপিণ্ড’ নয়, ছিল সিগন্যাল ফ্লেয়ার

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকায় আকাশে রহস্যময় এক আলোকশিখা দেখা যায়। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

২৬ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে একটি জ্বলন্ত বস্তু এঁকেবেঁকে নিচের দিকে নেমে আসছে। বস্তুটির পেছনে কালো ধোঁয়ার রেখা স্পষ্ট ছিল। কিছু সময় পর সেটি হঠাৎ নিভে যায় এবং ধোঁয়াও মিলিয়ে যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর News24, SA TV, Bangladesh Pratidin এবং Star Newsসহ কয়েকটি মূলধারার গণমাধ্যম যাচাই ছাড়াই এটিকে “উল্কাপিণ্ড” হিসেবে প্রচার করে।

তবে অনুসন্ধানে দেখা যায়, এটি কোনো মহাজাগতিক উল্কাপিণ্ড নয়। বরং এটি ছিল একটি সিগন্যাল ফ্লেয়ার বা ফ্লেয়ার গানের আলোকশিখা।

বিশ্লেষণে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে: বস্তুটির গতি ছিল তুলনামূলক ধীর,এটি বাতাসের তোড়ে এঁকেবেঁকে নিচে নামছিল,পেছনে কালো ধোঁয়ার আঁকাবাঁকা রেখা ছিল,নিচে নামার পর হঠাৎ নিভে যায়।

অন্যদিকে, প্রকৃত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করলে অত্যন্ত দ্রুতগতিতে সোজা পথে পতিত হয় এবং এভাবে দিক পরিবর্তন করে না।

বিশেষজ্ঞদের মতে, ফ্লেয়ার থেকে নির্গত রাসায়নিক দহনের কারণেই এমন ধোঁয়া ও আলো তৈরি হয়, যা বাতাসে ভেসে থেকে আকাশে দীর্ঘক্ষণ দৃশ্যমান থাকে।

নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর হওয়ায় বড় জাহাজ বা নৌযান থেকে জরুরি সংকেত হিসেবে এ ধরনের ফ্লেয়ার ব্যবহার করা হয়ে থাকে। সেই কারণেই আকাশে এমন দৃশ্য দেখা যাওয়াটা অস্বাভাবিক নয়।

সূত্র: The Dissent

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >