নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে চিকিৎসাধিন ফটো সাংবাদিক আমির

সিনিয়র ফটো সাংবাদিক আমির হোসেন টাইফয়েড জরে আক্রান্ত। তিনি বন্দর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ১০ দিন যাবৎ চিকিৎসাধিন রয়েছেন।


তিনি ও তার পরিবারের সদস্যরা দ্রুত রোগমুক্তি জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। ফটো সাংবাদিক আমির হোসেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ও বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সপাদক।

তিনি বর্তমানে প্রতিদিনের নারায়ণগঞ্জ পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে সুনামধন্য অনেক পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে দায়িত্ব করেছেন। তার এই চিকিৎসাধিন অবস্থায় সার্বিক খোঁজ খবর নেয়ার জন্য ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এনামুল হক সিদ্দিকীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে আসেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >