নগরবাসীর স্বস্তি ফেরাতে সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান একের পর এক কার্যক্রম হাতে নিয়েছেন। প্রশাসকের দায়িত্ব পালনের পর থেকে তিনি যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থা, মশক নিধন সহ একের পর এক কার্যক্রম হাতে নিয়েছেন।
সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ বাসিকে এক কাতারে শামিল করে হকার উচ্ছেদে মাঠে নেমে সফল ও হয়েছেন। যা নারায়ণগঞ্জবাসীর কাছে আস্হার প্রতিক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এই কাজের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন।
এবার সিটি কর্পোরেশনের ইজারার নামে নগরের তিনটা স্পট থেকে টোল আদায় বাতিল করার ঘোষণা দিয়ে আবারও সাখাওয়াত হোসেন খান প্রসংসার জোয়ারে ভাসছেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি মানবতার ফেরিওয়ালা। একের পর এক উন্নয়নে নারায়ণগঞ্জবাসী এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যা এর আগে কেউ এত সফলতা দেখাতে পারেনি। এখন পত্রিকার হেডলাইনে শুধু একটি নাম সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান।
এদিকে টোল গুলো হলো- এক নং রেলগেইট এলাকার সিএনজি স্টেশন, বন্দর খেয়াঘাটে অটো স্ট্যান্ড ও নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন লতিফ হাজির মোড়ের স্ট্যান্ড। এই স্টান্ড গুলোত থেকে এখন আর কোন ইজারার নামে টোল আদায় করতে পারবে না।
জানাগেছে, এসব স্পট থেকে প্রতিদিন অটোরিকশা, সিএনজি ও থ্রি হুইলার থেকে ২০ টাকা করে তোলা আদায় করা হতো। বন্দর খেয়াঘাট, নবীগঞ্জ খেয়াঘাট উভয় স্থানের চালকদের এই টোল দেওয়া হতো।
এদিকে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন গাড়ি চালক ও যাত্রীদ্বয়। যাত্রীদের দাবি টোল আদায় যেহেতু বন্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে ভাড়া কমিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে সিটি কর্পোরেশন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জনস্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে জনগনের সেবক হিসেবে এখানে বসার সুযোগ করে দিয়েছেন সেহেতু জনগণের স্বার্থে আমার কাজ অব্যাহত থাকবে।







