নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

সোমবার (১৬ মার্চ) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকে মামুন মাহমুদ বলেন, পুরো জেলায় পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে চলবে। বিগত সরকারের আমলে উন্নয়নকাজে বৈষম্য ছিল। আমরা সেটি দূর করতে চাই। জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। বিগত সময়ে মানুষ জানতো না জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে। আমরা সেটিও মানুষদের জানানোর ব্যবস্থা করব।

এসময় তার সঙ্গে জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকে মামুন মাহমুদ বলেন, পুরো জেলায় পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে চলবে। বিগত সরকারের আমলে উন্নয়নকাজে বৈষম্য ছিল। আমরা সেটি দূর করতে চাই। জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। বিগত সময়ে মানুষ জানতো না জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে। আমরা সেটিও মানুষদের জানানোর ব্যবস্থা করব।

এসময় তার সঙ্গে জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >