নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে মোহাম্মদ আলী

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এবং দেশের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনিসুল ইসলাম সানিকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক ও বিএনপি’র সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি নারায়ণগঞ্জের বালুর মাঠ রিসোর্ট হাসপাতালে ভর্তি হন। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান মোহাম্মদ আলী । এসময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সানির দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলম মিয়া, জাসাস মহানগর সভাপতি স্বপন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ সদর কমান্ডের আহ্বায়ক নূর হোসেন মোল্লাসহ আরো নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা আনিসুল ইসলাম সানির দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের প্রতি সর্বাত্মক সহমর্মিতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >