নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খুনি হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাই নাই : টিপু 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড. আবুল আল ইউছুফ খান টিপু বলেন খুনি ফ্যাসিস্ট হাসিনার অবৈধ লকডাউনের বিরুদ্ধে আমরা নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করলাম কিন্তু কোথাও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ খুঁজে পাই নাই।খুনি হাসিনা ১৬ বছর বাংলার মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই বাংলার স্বাধীনতা কেড়ে নিয়েছে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। অজস্র ভাই বোনকে হত্যা করেছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানবতাবিরোধী গণহত্যার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে। মিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন

এসময় তিনি আরো বলেন, তারেক রহমানের ডাকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়ছে তখনই হাসিনার অপক্ষমতার ধাম্বিকতার মরাডুবি হয়েছে।পার্শ্ববর্তী দেশে থেকে আজকে বাংলাদেশে ২০কোটি মানুষকে জিম্মি করতে চায় এই খুনি হাসিনা। যখন হাসিনা আইনের বিচারের সম্মুখীন হয়েছে যখন খুনি হাসিনার খুনের বিচারের সম্মুখীন হয়েছো তখনতিনি তার নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে অরাজগতা করাতে চাচ্ছেন। জিয়ার সৈনিকেরা, তারেক জিয়ার খালেদা জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে এ অবৈধ লকডাউন হতে পারে না।

আপনারা প্রতিটি পাড়ায়,মহল্লায় ও ইউনিয়নে, থানা এবং জেলায় সবাই মোড়ে মোড়ে পাহারা দিবেন যেখানেই অবৈধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ,আওয়ামী লীগকে পাবেন তাদেরকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করুন । বাংলাদেশের মানুষ অশান্তি দেখতে চায় না।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন তফসিল যখন ঘোষণা করবে অবশ্যই তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচনে ঝাপিয়ে পরবো। কিন্তু নির্বাচন তফসিল ঘোষণার আগে এই অবৈধ আওয়ামী লীগ খুনি হাসিনা যেভাবে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আমরা আগেও রাজপথে ছিলাম এখন আছি ভবিষ্যতেও থাকবো আমাদের কাছে নির্বাচন পরে আগে দেশ বড়, জনগণ বড়, দল বড় দলের পক্ষে আমরা জনগণকে শান্তি দিতে চাই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই অবৈধ লকডাউনের বিরুদ্ধে পেশাজীবী ভাইদেরকে নির্বিঘ্নে শান্তিতে তাদের কর্মস্থল দিতে চাই।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সহ-সভাপতি শাহাবুদ্দিন, ১৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আল-আরিফ, ১৭ নং ওয়ার্ড বিএনপির নেতা কাজী জুয়েল হাসান নাঈম, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সদর থানা শ্রমিকদলের সভাপতি আজিম সরদার ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ, গার্মেন্টস শ্রমিক দলের নেতা মনির হোসেন, সাহিন মাদবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >