নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মো. কামরুল ইসলাম প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীর ব্যথাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছেন।
জানা গেছে, মো. কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নেজারত শাখার অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করছেন।
সরকারি কর্মচারীদের অধিকার আদায়, কল্যাণ ও বিভিন্ন ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নে তার সক্রিয় ভূমিকা রয়েছে। সহকর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা রাখার কারণে তিনি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে একজন আস্থাভাজন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।
সহকর্মীরা জানান, মো. কামরুল ইসলাম অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী, দায়িত্বশীল ও মানবিক গুণসম্পন্ন একজন কর্মকর্তা। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সহকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার এমন মানবিক আচরণ ও আন্তরিকতার কারণে অসুস্থতার খবরেও অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
অসুস্থতার বিষয়ে মো. কামরুল ইসলাম বলেন, “অসুস্থ হলেই বোঝা যায়, সুস্থতা মহান আল্লাহপাকের কত বড় অশেষ নেয়ামত। পৃথিবীর সকল অসুস্থ মানুষকে মহান আল্লাহপাক সুস্থতা দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও তার সহকর্মীরা আশা প্রকাশ করে বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মো. কামরুল ইসলাম দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
সকলের প্রত্যাশা—মহান আল্লাহপাক তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, সব ধরনের অসুস্থতা ও কষ্ট থেকে মুক্তি দিন এবং সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। আমিন।







