নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৮ নং ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন’ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে সুশাসন, জবাবদিহিমূলক প্রশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আগামী নির্বাচনে জনগণ যদি ভালোবেসে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে বিএনপি সেই দফাগুলোর মাধ্যমে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবে ইনশাল্লাহ।জনগণই সকল ক্ষমতার উৎস এই আদর্শে বিশ্বাসী বিএনপি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করছে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিএনপিতে স্থান নেই। আমরা সন্ত্রাস ও মাদকমুক্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই।

প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু। বলেন, সম্প্রতি জননেতা তারেক রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমাদের উদ্দেশে বলেছেন আপনারা প্রতিটি এলাকায় গিয়ে মানুষের খোঁজখবর নেবেন, তাদের সঙ্গে মিশবেন, তাদের দুঃখ-কষ্টে পাশে থাকবেন। কোনো এলাকায় যদি সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ী থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহায়তা করবেন। বিএনপির কোনো নেতাকর্মী যেন এসব অপকর্মে জড়িত না থাকে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। কেউ যদি এসব কাজে যুক্ত থাকে, তাহলে তাদেরকে সংগঠন থেকে প্রত্যাখ্যান করবেন। কারণ, এমন অপকর্মে জড়িত হলে জনগণের সামনে আমাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শীতলক্ষ্যা মোড় থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিভিন্ন দোকান, পথচারী ও শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আরিফ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নুরুল কাদির সোহাগ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন মাদবর, সহ-সভাপতি আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক অলক ইসলাম, সদস্য সচিব নাসির সরদার, বিএনপি নেতা কাজী সেজান, এবং ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম নাঈম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >