নারায়ণগঞ্জ । শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি ঝুট গুদামে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। এতে চায়ের দোকানসহ কয়েকটি গোডাউন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় লিংক রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, প্রথমে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গোডাউনে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গার্মেন্টসের ঝুটের গোডাউনে কাপড়ের আগুন হাওয়ায় আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক উপর পর্যন্ত দেখা যায়।

ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন এশিয়া পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে। আমরা খুব ব্যস্ত আছি, পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >