নারায়ণগঞ্জ । শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে  গৃহপরিচারিকা ধর্ষনের ঘটনায় লম্পট ধর্ষক বাবুল গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি:  বন্দরে ধর্ষণের বিচার চাওয়ার অপরাধে ভুক্তভোগী  গৃহপরিচারিকার চুল কেটে দেওয়ার মামলায় লম্পট বাড়ীওয়ালা বাবুল মিয়া (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ধর্ষক বাড়িওয়ালা বাবুল মিয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুলহর এলাকার মৃত মোজাফফর আলী ছেলে। 

এ ব্যাপারে ভুক্তভোগী ধর্ষিতা গৃহপরিচারিকা বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) রাতে ধৃত ধর্ষক ও তার স্ত্রী বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৭(৪)২৬। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।


ধৃতকে উল্লেখিত মামলায়  শুক্রবার (২৪শে এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় ও বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহরস্থ ধর্ষকের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।


বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ৩ বছর পূর্বে কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঁচকিত্তা এলাকার দিনমজুর বারেক মিয়ার মেয়ে ভূক্তভোগী গৃহপরিচারিকাকে মোশাররফ মিয়া বিয়ে করে  বন্দর উপজেলার  মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকার মহিউদ্দিন মিয়ার টিনসেড ঘরে
ভাড়াটিয়া হিসেবে  বসবাস করে আসছে।


আর্থিক অভাব অনাটনের  কারণে গত ২ মাস যাবত ভূক্তভোগী নারী বাবুল মিয়ার বাসায  গৃহপরিচারিকা  কাজ করে আসছে। শারীরিকভাবে অসুস্থ থাকার কারনে গৃহপরিচারিকা ৪/৫ দিন বাবুল মিয়ার বাড়ি কাজ আসেনি।

এর ধারাবাহিকতা গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ২ নং বিবাদী অর্থাৎ লম্পট ধর্ষক বাবুল মিয়ার স্ত্রী রজিনা সুলতানা রজি গৃহপরিচারিকাকে ফোন করে জানায় আমি বাসায় নাই তুই আমার বাসার কাজকর্ম গুলো করে দেয় আমি বিকেলে বাসায় ফিরব।

এ ঘটনায় গৃহপরিচারিকা ফোন পেয়ে সকাল ১০টায় কাজে এসে ঘর ঝাড়ু দেওয়ার সময় বাড়িওয়ালা বাবুল মিয়ার পাশের আরেকটি রুমে শুয়া ছিল। ওই সময় গৃহপরিচারিকা ঘর ঝাড়ু দেওয়ার সময় লম্পট বাড়িওয়ালা পিছন দিক থেকে ঝাপটে ধরে খাটে শুইয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। সে সাথে ধর্ষনের কাউকে না জানানোর জন্য হুমকি দামকি প্রদান করে।

পরে বাড়িওয়ালা স্ত্রী রজিনা সুলতানা রজি ওই দিন বিকেলে বাসা ফিরে আসলে ওই সময় ধর্ষিতা গৃহপরিচারিকা বিষ বাড়িওয়ালার স্ত্রী রজিনা সুলতানা রজিকে ধর্ষনের বিষয়টি জানিয়ে এর বিচার দাবি করলে ওই সময় লম্পট ধর্ষক বাড়িওয়ালা ও তার স্ত্রী  রজিনা সুলতানা রজি ক্ষিপ্ত হয়ে গৃহপরিচারিকাকে বেদম ভাবে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেয়।
বন্দর  থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ধর্ষক বাবুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >