নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী শাহাদাত হোসেন আর নেই—লিভার জটিলতায় মৃত্যুর শোক

নারায়ণগঞ্জের সোনারগাঁও শপিং কমপ্লেক্সের পরিচিত দোকানদার শাহাদাত হোসেন (২৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন লিভারের জটিলতায় ভোগার পর বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকাস্থ মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থতা গুরুতর আকার ধারণ করলে প্রথমে তাকে স্থানীয় আল-বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও ব্যথানাশক ইনজেকশন দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে দ্রুত ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

মৃত শাহাদাত হোসেন সোনারগাঁও এলাকার বাসিন্দা এবং সোনারগাঁও শপিং কমপ্লেক্সের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। তিনি সময় নারায়ণগঞ্জ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম শুভ’র বড় ভাইয়ের ছেলে।

তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় ব্যবসায়ী মহলে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই তাকে সদালাপী ও পরিশ্রমী মানুষ হিসেবে স্মরণ করছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ১২টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

শাহাদাত হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তার রুহের মাগফিরাত কামনা করেছেন

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >