ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগে মোঃ মোস্তফা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ফতুল্লার রামারবাগ এলাকায় মোস্তফা কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগ এলাকায়। এঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদী এবং অভিযুক্ত মোঃ মোস্তফা একই বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো। একই বাড়ীতে বসবাস করার সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। ফলে নিয়মিত বাদীর রুমে যাতায়াত ছিলো।শিশুটি অভিযুক্ত মোস্তফা কে আংকেল বলে ডাকতো। মঙ্গলবার বাদী নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। বেলা ১১ টার দিকে অভিযুক্ত মোস্তফা বাদীর রুমে গিয়ে তাকে ঘুম থেকে জেগে উঠার জন্য ডাকাডাকি করে।
বাদী জেগে না উঠায় বারান্দায় খেলা করতে থাকা নির্যাতিত শিশুটিকে বাদীর রুমে ডেকে এনে ধর্ষনের চেস্টা চালায়। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে বাদীর ঘুম ভেঙ্গে গেলে বাদীর ঘু্ম ভেঙ্গে গেলে অভিযুক্ত মোস্তফা ঘর থেকে বেরিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে রাতেই গ্রেফতার করা হয়েছে।
তথ্যসূত্রঃ সংবাদ নারায়ণগঞ্জ






