নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় যুবকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‍

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান পাপ্পু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকার পূ্র্নীমা ডাইং নামের একটি বন্ধ ডাইং কারখানায় এই ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান পাপ্পু ফতুল্লা থানার দাপা রেল স্টেশন এলাকার বায়েজিদ বোস্তামি সড়কের মৃত জাহাঙ্গীর মিয়ার পুত্র।

জানা যায়, দাপা ইদ্রাকপুর এলাকায় বন্ধ থাকা পূর্নিমা ডাইংয়ের ভিতরে থাকা মেশিনপত্র পরিস্কার পরিচ্ছনতার কাজ চলছিলো। 

কাজ করার সময় অসাবধানতাবশত রাকিব হাসান পাপ্পু স্ট্যান ফ্যানের সাথে থাকা লিকেজ বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >