ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার পতেঙ্গার মোড়স্থ আলামিন টাওয়ারের ৬/এ নম্বর ভবনের ৪র্থ তলার পশ্চিমমুখী একটি কক্ষে অভিযান চালানো হয়। এসময় মোঃ সাগর (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাগরের পিতার নাম মৃত হালিম এবং মাতার নাম জোসনা বেগম। তার স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার শিবপুর থানাধীন শিবপুর এলাকায় হলেও তিনি ফতুল্লার মাসদাইর এলাকার পতেঙ্গার মোড়স্থ আলামিন টাওয়ারের ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অভিযানকালে তার হেফাজত থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






