পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে সমুন্নত রাখতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) ২১ রমজান বিকেলে ফতুল্লার যমুনা তেলের ডিপো সংলগ্ন এলাকায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি: নং বি–১৭৫৩) ফতুল্লা ডিপো (যমুনা ও মেঘনা) শাখা কমিটি।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজ্বি আব্দুল মতিন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজ্বি মো: হাবিবুর রহমান লিটন। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিপো ইনচার্জ জি এম হারুনুর রশীদ এবং বাল্ক অফিসার হেদায়েতুর রহমান।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ফতুল্লা যমুনা ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রহমতুল্লাহ ভান্ডারি, সহ-সভাপতি মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মনির ও স্বপন।
ফতুল্লা মেঘনা ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বাচ্চু মিয়া, কার্যনির্বাহী সভাপতি ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহিন মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল।

গোদনাইল পদ্মা ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাজ্বি মো: জাহিদ হোসেন, নুর হাফিজ, মনির হোসেন ও হৃদয়। এছাড়া গোদনাইল মেঘনা ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস এম আসলাম, মো: সালাউদ্দিন ও মো: কিবরিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান রিপন এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজ্বি মো: মিলন সরদার।

ইফতার মাহফিলে শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের শিক্ষা তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এই মাসের শিক্ষা থেকে শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল শ্রমিকের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






