নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বৃষ্টিধারা ক্যানেলে স্থানীয়রা একটি অজ্ঞাত পুরুষের মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >