মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৬টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার কাইচমালদা গ্রামের শাহ আলমের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে টংগীবাড়ী ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ছয়টি টিনের ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।








