নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

ঢাকার কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছুড়ে পুলিশ ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও র‍্যাব মোতায়েন করা হয়।

কারওয়ান বাজার মোড়ে রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সড়ক অবরোধ করে অবস্থান নিলে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটে।

জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা এনইআইআর চালুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে তখন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মোবাইল ব্যবসায়ীদের। এসময় মোবাইল ব্যবসায়ীদের মারধর, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

সবশেষে জলকামান নিক্ষেপ ও ব্যাপক মারধর করা হয়। আটক করা হয় কয়েকজন মোবাইল ব্যবসায়ীকে। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >