নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ ৫
মনোনয়ন পেলেন সাখাওয়াত হোসেন

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় একাধিক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক এ ব্যাপারে কোন ঘোষণা দেয়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সাখাওয়াত বলেন, আমি ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে। আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে মনোনীত করার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সমর্থকদের উপর যারা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি নারায়ণগঞ্জ-৫ আসনের সকল জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করতে চাই আপনাদের স্বপ্ন বাস্তবায়নে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামীর নারায়ণগঞ্জ ও বন্দর গড়তে আপনারা আমার পাশে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >