সিদ্ধিরগঞ্জে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহŸায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ ও ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সার্বিক তত্ত¡াবধানে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গনতন্ত্রের মা। আমাদের মা অসুস্থ্য হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের মায়ের সুস্থ্যতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইমাম হোসেন বাদল, আলাউদ্দিন প্রধান, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম মিন্না, আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আরমান, আশিকুর রহমান অনি,
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়ক শাহিন আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব সোহেল রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম-আহŸায়ক সবুজ, বশির উদ্দিন বসু, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আলম, নাদিম সিকদার, হৃদয়, লিটন প্রধান, রাকিব প্রধান, সানোয়ার, মনু, ডালিম সিকদার, পাভেল, শ্যামল, শামীম, তোফায়েল, মিজান, মনির হোসেন, ছাত্রদল নেতা জুবায়ের, নিসাদ, হায়দার আলী ও তনু পাগলাসহ আরো অনেকে।





