নারায়ণগঞ্জ । বুধবার
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার !

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের একটি অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপু্রে উপজেলার সুখেরটেক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই ডোবাতে মাছ ধরা জন্য দুইটি শিশু পানিতে নামে। এসময় তারা লাশটি দেখতে পায়। শিশুরা স্থানীয়দের জানালে পরে তারা পুলিশকে খবর দেয়ে। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায় নি। পরিচয় পেলে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >