নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে একই মঞ্চে
সালাহউদ্দিনের সাথে দুই আসনের মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য প্রদর্শন

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত আজমতে সাহাবা সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যোগদান করেন।

তবে সমাবেশের সবচেয়ে নজরকাড়া মুহূর্ত ঘটে আসরের নামাজের সময়,একই মঞ্চে নামাজ আদায় করতে দেখা যায় সালাহউদ্দিন আহমেদকে, পাশে দাঁড়ানো নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশীরা। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।মনোনয়ন প্রত্যাশীরা মঞ্চে উপস্থিত থেকে নেতার আগমনকে কেন্দ্র করে যে যার যার নিজেদের অবস্থানের জানান দেন। সমাবেশ শেষে আসরের নামাজ শুরু হলে মঞ্চে এই বিরল দৃশ্যের প্রত্যক্ষদর্শী হন উপস্থিত জনতা।

মঞ্চে নামাজে অংশ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, আবু জাফর আহমেদ বাবুল, মাসুদুজ্জামান মাসুদ, এডভোকেট সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, এবং জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, পাশাপাশি নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীব সহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে মঞ্চে বক্তব্য দেন এই নেতারা। সমাবেশ শেষে একত্রে নামাজ আদায়ের এই দৃশ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির অভ্যন্তরীণ ঐক্যের শক্তিশালী বার্তা বহন করছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় নেতা ও স্থানীয় মনোনয়ন প্রত্যাশীদের একসাথে নামাজ আদায় দলীয় ঐক্য ও সমন্বয়ের প্রতীক হিসেবে সাধারণ মানুষের নজর কেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >