নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে খুলনার রূপসায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে রুপসা উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- শান্ত (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান বুলু (৩৮),  জাহিদ (৩৫), ইমরান শেখ (৩০)। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে খুলনা-৪ আসনে বিএনপির দুইজন মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষরা বিএনপি নেতা পারভেজ মল্লিককে অবরুদ্ধ ও তার সমর্থকের কার্যালয় ভাঙচুর করে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ পারভেজ মল্লিককে উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >