নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারজিস আলমের অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠান ঘিরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।

সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় বগুড়া শহরের জেলা পরিষদ অডিটরিয়াম এলাকায় এই ককটেল নিক্ষেপ করা হয়।

স্থানীয়রা ও এনসিপি নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির একটি অনুষ্ঠান চলছিল।ওই অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহর শহরের জেলা পরিষদ এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা দুটি ককটেল নিক্ষেপ করে যার মধ্যে একটি বিস্ফোরিত হয়।

পরে সারজিস আলম ও তার সঙ্গীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে তাকে জেলা পরিষদ ভবনে রাখা হয়েছে বলে জানা গেছে।তাৎক্ষণিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >