বিপুল ভোট ব্যবধানে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমান।
এক বার্তায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা ও সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় দেশ একজন কাঙ্খিত ও যোগ্য ব্যক্তিত্বকে পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এসমিয় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সার্বিক কল্যাণ কামনা করেন।
জানা গেছে, দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও সাংবিধানিক পক্রিয়ার মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা দুইটায় এই ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫ টায় ভোট গ্রহণ শেষ হয়। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।
এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সিইসি এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেছেন।





