নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিঃ-এ লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ২ জন ডাকাত গ্রেফতার।

গত ১২/০৬/২০২৬ খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯:০০ ঘটিকা থেকে রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার অন্তর্গত বরাবো বাজার সাকিনস্থ “নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটে”‘ নামক প্রতিষ্ঠানের ভিতরে ২০/২৫ জনের অজ্ঞাতনামা একটি সংঘবদ্ধ ডাকাত দল উক্ত প্রতিষ্ঠানের ১৮/২০ জন লোককে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি করে।

এ ঘটনার মোঃ ইরফান হায়দার চৌধুরী (৪৫), পিতার নাম- ইকবাল হায়দার চৌধুরী, মাতার নাম- দিলারা আক্তার, ঠিকানা ৮৫/সি, পুরানা পল্টন লেন, থানা- পল্টন, ডিএমপি, ঢাকা এর এজাহারের ভিত্তিতে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

মামলাটির রুজু হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব মোঃ মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুকান্ত বাউল এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গঠন করা হয়।

অতঃপর বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.আইচ. এম সালাউদ্দিন এর পরিকল্পনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুকান্ত বাউলসহ একটি চৌকস আভিযানিক দল অত্র মামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য চট্টগ্রাম মেট্রো এলাকার পাহাড়তলী থানা ও আকবরশাহ থানায় অভিযান পরিচালনা করে। উক্ত আভিযানিক দলটি চট্টগ্রাম মেট্রোর পাহাড়তলী থানা পুলিশ ও আকবরশাহ থানা পুলিশের সহায়তায় ডাকাতির ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ডাকাত ০১।

মোঃ মুরাদ (৩০), পিতা মৃত সামছুল আলম, মাতা- মাসুদা বেগম, সাং- নিউ শহিদ লেইন (মহরম আলীর বাড়), থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম; ০২। মোঃ রাসেল (৩২), পিতা- মোঃ নাসির, মাতা- রুমা বেগম, সাং- সর্বাতুলী, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, এ/পি সাং- শহিদ লেইন (কাদেরের ভাড়া বাড়ি), থানা- পাহাড়তলী, জেলা – চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম’দের গ্রেফতার করে এবং তাদের দখল থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল ০২ (দুই) টি এয়ার কম্প্রেশার মেশিন ও ০২ (দুই) পানির পাম্প উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত ০২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঘটনার সাথে সম্পৃক্ত পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >