বন্দর প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে বন্দরে জাগো বন্ধু সমাজ কল্যান যুব সংঠনের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বাদ মাগরিব বন্দর উপজেলার আলীনগর এলাকায় এ সংগঠনের শুভ উদ্বোধন করা হয়।
কার্যালয়ের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান প্রধান।
আলীনগর এলাকার সমাজ সেবক মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর এলাকার সমাজ সেবক এ,কে এম, ইব্রাহিম কাশেম, বন্দর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম, সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের প্রফেসর সাইফুল ইসলাম বাদল, পুনাইনগর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাছুম, ১নং মাধবপাশা এলাকার সমাজ সেবক পনির হোসেন, আলীনগর এলাকার সমাজ সেবক পলাশ চৌধুরী, সমাজ সেবক সাহাদাত হোসেন, আলী আসলাম, মানিক, রতন মোল্লা, বাসেদ মোল্লসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। কার্যালয় শুভ উদ্বোধন পর আলোচনা সভায় সবার সম্মতি ক্রমে জাগো বন্ধু সমাজ কল্যান যুব সংগঠনের মোঃ মনির হোসেন ভান্ডারীকে উপদেষ্টা ও মোঃ শ্যামলকে সভাপতি ও মোঃ রাসেলকে সাধারন সম্পাদক ও শফিকুল ইসলাম রাজিবকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সহ সভাপতি পদে মোঃ সজিব বেপারী, সহ সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান শুভ, সহ সাংগঠনিক পদে মোঃ হাসান, অর্থ সম্পাদক পদে সজিব হোসেন ইমরান, সহ অর্থ সম্পাদক পদে মোঃ মানিক, প্রচার সম্পাদক পদে দেলোয়ার হোসেন মুন্না, সহ প্রচার সম্পাদক মোঃ ইমরান,ক্রীড়া সম্পাদক পদে মোঃ শুভ, সহ ক্রীড়া সম্পাদক পদে মোঃ আমামিন, কার্যকরী সদস্য পদে মোঃ আজমান, শহিন চৌধুরী, রুবেল ঢালী, মোঃ জুম্মান, মোঃ রাসেল ইসলাম, সদস্য পদে রফিক ইসলাম হিমেল, মোঃ দীপু, রুবেল, তপু, মোঃ হোসেন, জাকির, সোহেল, ইসমাঈল, সজিব, ইমন ও আমিনুল প্রমুখ। দেশ ও জাতি ও নব গঠিত সংগঠনের শান্তি ও মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলীনগর বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহেবুল্লাহ সালেহী






