নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণের পর সময় টিভির পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) এ আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করা হলেও নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আহমেদ জোবায়েরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ উদ্দেশ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সমন জারি করা হয়।

পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সমন জারির বিষয়টি নিশ্চিত করে। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >