নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ মনির হোসেন, এএসআই/এস এম ইলিয়াস এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া ০৭নং ওয়ার্ডস্থ আসামির বসত বাড়ী থেকে একটি চৌকস আভিযানিক দল ১২/০৬/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮), পিতা-মোঃ ফজলুল হক, সাং- গোদনাইল নয়াপাড়া, ওয়ার্ড নং-০৭, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করে। ধৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ০৩টি মামলা রয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








