নারায়ণগঞ্জ । সোমবার
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য এ প্যারেডে অংশগ্রহণ করেন।

পরে সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় মে মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সোনারগাঁও থানার এসআই শিকদার হারুন রশিদ এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফতুল্লা থানার এএসআই আব্দুল হামিদ খান।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে যৌথভাবে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) মোখলেছুর রহমান ও মো. হুমায়ুন কবির, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই এস.এম. আব্দুল আজিজ পুরস্কার লাভ করেন।

এছাড়া ক্লু-লেস মামলা উদঘাটনে বিশেষ অবদানের জন্য সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (নিঃ) গোলাম সারোয়ার, পুলিশ পরিদর্শক (নিঃ) আব্দুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা বিশেষ শাখা, আড়াইহাজার থানা ও অপরাধ শাখার কয়েকজন পুলিশ সদস্যকেও পুরস্কৃত করা হয়।

এরপর দুপুর ১২টায় মে ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >