নারায়ণগঞ্জ । রবিবার
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে গোদনাইল আশ্রয় কেন্দ্রে জেলা পরিষদের নানা আয়োজন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারি আশ্রয় কেন্দ্রে মানবিক ও কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগেঞ্জ জেলা পরিষদ।
কর্মসূচির অংশ হিসেবে আশ্রয় কেন্দ্রে বসবাসরত এতিম, মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী এবং অসহায় মানুষের জন্য দুটি খাসি জবাই করে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

 
শনিবার ( ৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ তাদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, প্রয়োজনীয় নিত্যব্যবহার্য দ্রব্য ও সহায়তা সামগ্রী বিতরণ করেন।

এসময় অধ্যাপক মামুন মোহাম্মদ আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সময় কাটান। তিনি বলেন, সমাজের অসহায়, এতিম ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই এ ধরনের উদ্যোগ সার্থক হয়।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি এতিম, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সুখ-শান্তি ও সুন্দর জীবনের জন্যও দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের মাঝে খাবার পরিবেশন করা হয়। শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মানবিক উদ্যোগ আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের মাঝে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >