নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ সহকর্মীদের সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পবিত্র ঈদ-উল-আযহার আনন্দঘন পরিবেশে সহকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায়, শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মহোদয়। নামাজ শেষে তিনি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরবর্তীতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ সুপার মহোদয় সকল স্তরের পুলিশ সদস্যদের সঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এতে জেলা পুলিশের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >