নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও ২০০ পুরিয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী ব্যাংক কলোনী এলাকায় এবং ২১ মে দিবাগত রাত আড়াইটার দিকে জালকুড়ি শিকদারপুল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতাররা হলেন— শফিকুল ইসলাম ওরফে শফিক ওরফে সখি (৪০), রাশিদা খাতুন (৩৪), নূর নবী (২৫), রফিক (১৯) এবং জিসান (২৩)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ওরফে শফিক ওরফে সখির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।








