নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লাস্থ ভাই ভাই বাজার সংলগ্ন জামাল মাতুব্বরের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ সাগর হোসেন ওরফে রাডার (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মধ্য তল্লা এলাকার জামাল মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া ও ভাসমান হিসেবে পরিচিত। অভিযানে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ দশমিক ১ গ্রাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >