নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, বুধবার (২০ মে ২০২৬) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড ১নং রোডের শান্তিধারা কোবা মসজিদ সংলগ্ন একচালা টিনশেড ঘরের সামনে অভিযান চালানো হয়। এ সময় মোঃ রকি সরকার (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রকি সরকারের গ্রামের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার ব্রজপুর এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার কুতুবপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২ দশমিক ৫ গ্রাম।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।







