নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মা/দকা/সক্ত দেবর: একই পরিবারের ৫ জনকে কু/পি/য়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকাসক্ত যুবকের বর্বরোচিত হামলায় তার আপন ভাবি, ভাতিজা ও ভাতিজীসহ একই পরিবারের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ওই যুবক হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ভাবির ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে ভাতিজা-ভাতিজীসহ পরিবারের আরও সদস্যদের ওপর এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সে। ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজনই গুরুতর রক্তাক্ত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত সংগ্রহসহ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত মাদকাসক্ত যুবককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >