নারায়ণগঞ্জ । শনিবার
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের  মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দেয় আদালত। 

ফাহিম রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মোঃ কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুড়িয়া হেরোইনসহ ফাহিমকে রুপগঞ্জের চনপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ।

ওই সময় তার বিরুদ্ধে  থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ (১০ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >