নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আফগানিস্তানের

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে। আগামী ১৯–২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

বিশ্বকাপ ও সিরিজ- দুই আসরেই আফগানিস্তানের নেতৃত্বে থাকছেন রশিদ খান। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং ডানহাতি পেসার নাভিন উল হক। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের সুবাদে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ ইসহাক। তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাইকেও রাখা হয়েছে মূল দলে।

চোটের কারণে গত অক্টোবরে বাংলাদেশ সিরিজে না খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে অংশ নেয়া বাঁহাতি পেসার ফজলহক ফারুকী এবার ১৫ সদস্যের দলে ফিরেছেন। আর স্পিনার মুজিব উর রহমানের অন্তর্ভুক্তির ফলে তরুণ স্পিনার এএম গজনফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। রিজার্ভে আরও আছেন ইজাজ আহমদজাই ও তরুণ পেসার জিয়াউর রহমান শরিফি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >