নারায়ণগঞ্জ ।
,

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প তুলে দেবেন ট্রফি বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি গ্যালারিতে থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী রোববার অনুষ্ঠিতব্য ম্যাচে ট্রাম্পের উপস্থিতি ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, রোববারের ফাইনাল ম্যাচের অপেক্ষায় রয়েছি। প্রেসিডেন্টও এই ম্যাচে উপস্থিত থাকার জন্য মুখিয়ে আছেন। এই টুর্নামেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকে দেখিয়েছে, কীভাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর সফলভাবে আয়োজন করা যায়।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে থাকবেন। সুইস সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, হ্যাঁ, আশা করছি ফাইনালের পর আমরা একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব। শুরু থেকেই এটাই পরিকল্পনা ছিল। অতীতেও স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধান ফিফা সভাপতির সঙ্গে যৌথভাবে ট্রফি প্রদান করেছেন।

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতি এবং ট্রফি প্রদান পর্বে তার অংশগ্রহণের ঘোষণা এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >