নারায়ণগঞ্জ ।
,

ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’

ফুটবল খেলায় ফাউলের মাত্রা অনুযায়ী রেফারিরা কখনও হলুদ কার্ড, আবার কখনও লাল কার্ড দেখিয়ে থাকেন। এ জন্য পকেট থেকে ওই কার্ড বের করে নির্দিষ্ট খেলোয়াড় বা কোচিং স্টাফের সদস্যদের তা দেখাতে হয়। অ্যানালগ এই পদ্ধতি প্রতিস্থাপনের লক্ষ্য নিয়ে এসে গেল ইলেকট্রনিক কার্ড।


সম্প্রতি উরুগুয়েতে নাসিওনাল ও রেন্তিস্তাসের মধ্যকার ম্যাচে খেলোয়াড়দের হলুদ ও লাল কার্ড দেখানোর বদলে ফোনের আকারের একটি ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছেন রেফারি এদুয়ার্দো ভারেলা। পরীক্ষামূলক এই উদ্যোগ ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বলে জানিয়েছেন তিনি।


নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো, মাঠের কর্মকর্তাদের প্রশাসনিক কাজ সহজ করা। এর মাধ্যমে শৃঙ্খলাজনিত সিদ্ধান্তগুলো সরাসরি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা যাবে। প্রকল্পটির উদ্যোক্তা প্রতিষ্ঠান রেফের পরিচালক মাউরো সাক্কো এক সাক্ষাৎকারে বলেন, ‘ফুটবলের যে একমাত্র বিষয়টি এখনও অ্যানালগ পদ্ধতিতে রয়ে গেছে, আমরা সেটিতেই প্রযুক্তির ব্যবহার আনতে চাইছি।’


পরীক্ষামূলক ব্যবহারে কিছু সমস্যাও সামনে এসেছে। এর মধ্যে অন্যতম হলো স্ক্রিনের দৃশ্যমানতা। সূর্যের আলোয় স্ক্রিনে কী দেখানো হচ্ছে, তা স্পষ্টভাবে বোঝা কঠিন হয়ে পড়ে। মাঠের দর্শক ও টেলিভিশনে খেলা দেখা দর্শকদেরও রেফারির সিদ্ধান্ত বুঝতে সমস্যা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >