নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ের প্রবীণ আলেম মাওলানা নুরুল ইসলাম মাষ্টারের ইন্তেকাল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের প্রবীণ আলেম মাওলানা নুরুল ইসলাম মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে স্থানীয় আলেমসমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পরিবার জানিয়েছে, আজ সকাল ৯টায় উপজেলার কলতাপাড়া কবরস্থান মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে কলতাপাড়া কবরস্থানেই তাঁকে দাফন করা হয়।

প্রবীণ এই আলেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >