নারায়ণগঞ্জে ঢাকা রেঞ্জের মাননীয় অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল ক-সার্কেল অফিসের দ্বিবার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।
সোমবার (৭ জুলাই ২০২৬) তিনি ক-সার্কেল অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শামীম হোসাইন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এবং সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান।
পরিদর্শনকালে ক-সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ক-সার্কেল অফিসের পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।








